পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিতে গত মঙ্গলবার রাতে ‘ডাকাতির প্রস্তুতিকালে’ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, চাপাতিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মোনাক্কা প্রামাণিক (৪২), জামাল হোসেন (৪৫) ও মো. আলাউদ্দিন (৪২) এবং দক্ষিণ দৌলতদিয়া গ্রামের রউফ সরদার (৪০) ও আমজাদ মণ্ডল (৩২)। শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, তাঁদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা হয়েছে।