পাঁচ ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর শহরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত একটার দিকে শহরের বসাকপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার আল-সাদিক, নাজমুল হাসান, আল-আমীন, জাকিরুল হক ও নাজমুল হক। জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম বলেন, মেলান্দহ থেকে এসে গ্রেপ্তার ব্যক্তিরা জামালপুর শহরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।