পাঁচ ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতি করার সময় পাচঁজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত সোমবার রাতে উপজেলার কাচঁপুরে এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, আটক হওয়া ব্যক্তিদের পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তাদের (আটক হওয়া ব্যক্তিদের) বিরুদ্ধে ডাকাতির অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।