পাঁচ দালাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট করতে আসা লোকজনকে হয়রানি করার অভিযোগে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাঁচ দালালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন কাটিয়া এলাকার শহীদুল আলম (৪০), কামালনগরের শেখ শহীদুল আলম (২৮), রেজিস্ট্রিপাড়ার বোরহান হোসেন (৩২), লস্করপাড়ার রিপন হোসেন ও কালীগঞ্জ উপজেলার নলতার রাহুল চন্দ্র (২৫)। তবে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, তাঁরা তাঁদের পরিচিতদের পাসপোর্ট করতে সাহায্য করার জন্য ওই অফিসে এসেছিলেন।