পাঁচ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় এইচএসসি প্রথম বর্ষের এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীর ব্যবহৃত মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নে ওই ছাত্রীর বাড়ি। গত রোববার সকাল নয়টায় বাড়ি থেকে সে কলেজে গিয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতেই মেয়েটির মুঠোফোনে ফোন দেওয়া হলে এক তরুণ (১৯) ফোন ধরেন। পরদিন সোমবার বদরগঞ্জ বাজার থেকে ওই তরুণকে আটক করে ওই ছাত্রীর মুঠোফোন জব্দের পর তাঁকে (তরুণ) পুলিশে সোপর্দ করেন ছাত্রীর পরিবারের সদস্যরা। ওই তরুণ বদরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

তবে থানাহাজতে থাকার সময় ওই তরুণ জানান, ওই ছাত্রী মুঠোফোনটি ওই দিন তাঁর কাছে জমা রেখেছিল। থানার ওসি আকতারুজ্জামান প্রধান বলেন, ওই ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই ওই তরুণকে আসামি করে গত বুধবার মামলা করেছেন। তাঁকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।