প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন, যুবদলের সহসভাপতি টিপু সুলতান ভূঁইয়া, করপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও যুবদলের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে রামগঞ্জ উপজেলার করপাড়া ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।