প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলার তিন উপজেলা থেকে গত তিন দিনে পুলিশ বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে শহরের উত্তর বড়গাছা মহল্লা থেকে জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক সদরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। সোমবার রাতে দায়ের করা নাশকতার মামলায় নাটোরের সিংড়া শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদকে মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে পুলিশ। সন্ত্রাস দমন মামলায় রোববার রাতে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির দেলোয়ার হোসেন ও তাঁর দলের দুই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।