পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার ব্যবহার এবং পচাবাসি খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রি করার দায়ে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, আরমান ফুডকে ১০ হাজার, ইসমাইল ফুডকে ১০ হাজার, রহমান ফার্মেসিকে ৫ হাজার, ইভা ও মীম আইসক্রিমকে (নিউ ঈগল আইসক্রিম) ৫ হাজার ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।