প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডি এলাকার পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল বুধবার ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (বিএসটিআই)। এপিবিএন সূত্র জানায়, গতকাল বিকেলে বিএসটিআই ও এপিবিএন-১ এর একটি দল গুলশানের ১৪/১ নম্বর সড়কে ওষুধের দোকানসহ পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা দেখতে পান ড্রাগ স্টোর, ইন্ডিয়া হোটেল, বস হোটেল, লাইফ মেডিকেল ও বিসমিল্লাহ ফার্মেসিতে যথাক্রমে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্যতালিকা ও অধিক দাম নির্ধারণ করা হয়েছে। এপিবিএন-১ এর সহকারী পুলিশ সুপার মো. আয়নাল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিএসটিআইয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।