পাঁচ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে পাঁচ বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তানিয়া তাজরিন নামের এক চিকিৎসা কর্মকর্তা। তিনি বোদা উপজেলার ঝলই ঝলইশালশিরি ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। তবে তিনি বেতন-ভাতাদিও তোলেননি।
ওই কেন্দ্রের সূত্রে জানা গেছে, তানিয়া তাজরিন ২০১০ সালের ১ জুলাই চিকিৎসা কর্মকর্তা হিসেবে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পরে তাঁকে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়। ওই স্বাস্থ্যকেন্দ্রে এক বছর কর্মরত থাকার পর ২০১১ সালের ১০ জুলাই কোনো ছুটি না নিয়ে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকতে শুরু করেন। এখন পর্যন্ত তিনি তাঁর কর্মস্থলে ফেরেননি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর স্থায়ী ঠিকানায় একাধিকবার চিঠি পাঠিয়েছে। কিন্তু সব চিঠিই প্রেরককে না পেয়ে ফেরত আসে।