প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে প্রায় ১০ হাজার বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সপ্তাহে বিএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।
বিএসএফ জানায়, ২০১০ থেকে ২০১৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১২ হাজার ১৩৫ জনকে। এর মধ্যে ৯ হাজার ১৭৭ জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারা অবৈধভাবে সীমান্ত পারাপার হতে গিয়ে গ্রেপ্তার হয়।
বিএসএফ আরও বলেছে, সবচেয়ে বেশি বাংলাদেশি গ্রেপ্তার হয় ২০১৩ সালে। সংখ্যা ৩ হাজার ৪৭৮। এরপর ২০১৪ সালে। ৩১ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ২ হাজার ৯৯৪। আর সবচেয়ে কম গ্রেপ্তার হয় ২০১১ সালে। সংখ্যা ৫৬১।