পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামে গত রোববার সকালে এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার নীলফামারী আধুনিক সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, শিশুটি কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেরভেরি গ্রামের খেচুটারীর এক দিনমজুরের মেয়ে। সে কেশবা গ্রামে তার নানার বাড়িতে থাকত এবং কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।
রোববার সকালে শিশুটি বিদ্যালয়ে যাচ্ছিল। তাকে একা পেয়ে পথে কেশবা গ্রামের বেলাল হোসেন ওরফে টন্না (১৮) ফুসলিয়ে নিজের নির্জন বাড়ির ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বেলাল পালিয়ে যায়।