পাঁচ বিমা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে প্রায় ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক ফজলুল হক মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন সাধারণ বীমা করপোরেশনের বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক মহাব্যবস্থাপক বিধুভূষণ চক্রবর্তী, লোকাল অফিসের ব্যবস্থাপক মো. ইব্রাহিম, ব্যবস্থাপক (সংস্থাপন) এ এফ এম শাহজালাল, উপব্যবস্থাপক আবদুল কাদির সিকদার ও ব্যবস্থাপক (নিরীক্ষা বিভাগ সার্বিক) মো. শাহীনুজ্জামান।