প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় আবারও পাঁচ মণ ইলিশ মাছ জব্দ করেছে কোস্টগার্ড। উপজেলার রায়পুরের উঠান মাঝির ঘাট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে। এর আগে আরও দুই মণ মাছ জব্দ করেন মৎস্য কর্মকর্তারা। সূত্র জানায়, শুক্রবার রাতে উঠান মাঝির ঘাট এলাকা থেকে কোস্টগার্ড পূর্বাঞ্চলের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ মণ বিভিন্ন আকারের ইলিশ জব্দ করে মৎস্য কর্মকর্তাদের হাতে তুলে দেন। এসব মাছ বিভিন্ন স্থানে পাচারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে ৫ ও ৬ অক্টোবর দুই মণ মাছ উদ্ধার করেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।