পাঁচ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় ককটেলসদৃশ বস্তুসহ পাঁচ যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন। গতকাল সোমবার উপজেলার কাঞ্চনদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রামবাসি জানায়, উপজেলার কাঞ্চন একটি পুকুরের মালিকানা নিয়ে দুটি পক্ষের বিরোধ আছে। একপক্ষে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সাংসদ শামসুজ্জোহা, স্থানীয় বাসিন্দা সিদ্দিক দেওয়ান, ইলাহী বক্স ও চয়েন উদ্দীন। অন্যদিকে গ্রামবাসীর দাবি, পুকুরটি কাঞ্চনদীঘি মাজারের (পীরোত্তর সম্পত্তি) জমি। খাসজমি হিসেবে উপজেলা পরিষদ থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ গত ১৬ জানুয়ারি পুকুরটি লিজ নেন। গতকাল দুপুরে মাজার কমিটির লোকজন পুকুরে মাছ ধরতে গেলে ১০-১২ জন যুবক তাঁদের বাধা দেন। এ সময় গ্রামের লোকজন ওই পাঁচ যুবককে আটক করেন। পত্নীতলা থানার ওসি আজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।