পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রফিক উসমানী (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার দুপুর থেকে নিখোঁজ রয়েছেন এই মাদ্রাসাশিক্ষক। এ ঘটনায় অপহৃতের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, মাওলানা রফিক উসমানী জেলার পটিয়া কৈয়গ্রাম আলিম মাদ্রাসার শিক্ষক। গত বুধবার তাঁর গ্রামের বাড়ি ফটিকছড়ির ভূজপুর থেকে পটিয়ার উদ্দেশে রওনা হন। ওই দিন বিকেলে তাঁর বড় ভাই ইয়াসিনের কাছে ফোন করা হয় রফিককে অপহরণ করে রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায় রাখা হয়েছে। পাঁচ লাখ টাকা পেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। টাকাগুলো নগরের মুরাদপুর এলাকায় দিতে হবে। এ বিষয়ে পরে ফোন করে জানানো হবে বলে মুঠোফোনের লাইনটি কেটে দেয় অপহরণকারীরা। কল লিস্টগুলো যাচাই-বাছাই করে নিখোঁজ মাদ্রাসাশিক্ষককে উদ্ধারের চেষ্টা চলছে।