পাঁচ লাখ টাকার কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে পাচারকালে পাঁচ লাখ টাকা মূল্যের এক ট্রাক চোরাই গজারি কাঠ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে চন্দ্রা ফরেস্ট চেকপোস্ট কর্মকর্তারা অভিযান চালিয়ে চোরাই গজারি কাঠসহ ট্রাকটি আটক করে। চন্দ্রা ফরেস্ট চেকপোস্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ২৫০ পিচ চোরাই গজারি বল্লী একটি ট্রাকে ভরে ত্রিপল দিয়ে ঢেকে অবৈধভাবে রাজধানীতে নিয়ে যাচ্ছিল একদল কাঠ পাচারকারী। চন্দ্রা ফরেস্ট চেকপোস্ট কর্মকর্তারা গোপন সংবাদে খবর পেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে অবস্থান নেয়। এ সময় টের পেয়ে চোরাই কাঠভর্তি ট্রাকটি কালিয়াকৈর-নবীনগর সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে ট্রাকটি আটক করতে অভিযান চালানো হয়।