পাঁচ শিক্ষক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বরিল্লা একে উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে গতকাল মঙ্গলবার তিনজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার কক্ষ থেকে প্রশ্নপত্র বাইরে পাঠানোর চেষ্টা এবং নকল সরবরাহ করার অভিযোগে তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
ওই তিন শিক্ষক হলেন খুররম খান চৌধুরী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান ভূঁইয়া, খণ্ডকালীন শিক্ষক মো. আমিনুল ইসলাম এবং আবদুল হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত হোসেন।
পরীক্ষা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষকদের মাসিক বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) বাতিলের ব্যবস্থা নিতে একটি প্রতিবেদন তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছেন।
এ দিকে নেত্রকোনা সদর উপজেলায় গতকাল মঙ্গলবার কারিগরি শিক্ষা বোর্ডের গণিত পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। লতিফা আব্বাস আলিম মাদ্রাসা কেন্দ্রে দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত হওয়া দুই শিক্ষক হলেন সদর উপজেলার শাহ সুলতান কারিগরি স্কুলের শিক্ষক নাজমুল ইসলাম এবং বারহাট্টা উপজেলার কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষক জিয়াউল হক।