প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুরের পর পাঁচ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগর উত্তর ছাত্রশিবিরের ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক শাহাদুর রশিদ (২৮), ছাত্রশিবির কর্মী কামাল উদ্দিন (২০), মোহাম্মদ রাসেল (২৪), মিজানুর রহমান (২৫) ও সাইফুদ্দিন খালেদ (২৪)। গতকাল বুধবার দুপুরে নগরের সৈয়দ শাহ রোড থেকে তাদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে শাহাদুরের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ২২টি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।