পাঁচ হাজার ইয়াবাসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে আজ শুক্রবার দুপুরের দিকে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ মো. মোস্তফা (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মোস্তফার বাড়ি হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গ্রামে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, আজ বেলা দুইটার দিকে পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী রাস্তার মাথা এলাকায় টহল দিচ্ছিল। পুলিশের গাড়ি দেখে মোস্তফা পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে ধাওয়া করে ধরে ফেলে। এরপর তাঁর দেহ তল্লাশি করে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।