পাঁচজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় গতকাল শুক্রবার পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁরা এলাকায় নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাঁরা জামায়াত-শিবিরের কর্মী বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মোজাহিদুল ইসলাম ওরফে সজীব (২১), মোস্তফা আহামেদ (৫২), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আমানত হোসেন (২৪), নোয়াখালীর হাতিয়ার তৌফিক উদ্দিন (২৫) ও মোস্তফা কামাল (৪০)।