পাঁচজন আটক অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ ডিবি পুলিশ গতকাল শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে। তাঁরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের সুভাষ কর্মকার, কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের হাসান মণ্ডল, একই গ্রামের সাগর সরদার, সদর উপজেলার চুটলিয়া গ্রামের জাহিদুল ইসলাম ও মাধবপুর গ্রামের রুবেল হোসেন। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি দাউদ হোসেন বলেন, সুভাষ কর্মকারের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার এবং তাঁর স্বীকারোক্তি মোতাবেক আরও চারজনকে আটক করা হয়েছে। এরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তিনি জানান।