পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে গত শনিবার জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে শঠিবাড়ি বাজারে পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনসংলগ্ন একটি কক্ষে জুয়া খেলার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন দেলোয়ার হোসেন, শাহাদত হোসেন, আনিছুর রহমান, মনসুর আলী ও আশরাফুল ইসলাম। তাঁদের সবার বাড়ি শঠিবাড়ি এলাকায়।