পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় ইয়াবা বড়িসহ এক নারী ইউপি সদস্য ও অন্য চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের কামালের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি উদ্ধার এবং ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা হলেন সোনাপুর ইউনিয়নের সদস্য ঝরনা আক্তার (২২), দলিল লেখক নারানদিয়া গ্রামের কামাল হোসেন (৩৩), লক্ষ্মণদিয়া গ্রামের সেলিম খন্দকার (৩০) ও ফেলু শেখ (৩৫) এবং নগরকান্দা উপজেলার মারুফ হোসেন (৩৮)। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ওই পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস|