প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গত মঙ্গলবার রাতে বিভিন্ন অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ধারশুন গ্রামের আইনাল হক (৪৭), ছোট ধাপ গ্রামের ফারুক হোসেন (৩০), পোতাট্টি গ্রামের সাইফুল ইসলাম (৪০), জয়পুরপাড়া এলাকার তারিকুল ইসলাম (২১) ও আরিফুল ইসলাম (২৩)। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ও মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বগুড়ার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।