প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের উত্তর দেওবাড়ি গ্রামের একটি জুয়ার আসর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি দেওবাড়ি গ্রামে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান বাদী হয়ে ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।