পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত মঙ্গলবার অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত নয়টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়কৃষ্টপুর কবরস্থানের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, ওই পাঁচ ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে।