পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলায় পুলিশ সদস্য হত্যা ও নাশকতা সৃষ্টির মামলায় জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের ধরা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উত্তর দেশীবাই গ্রামের হামিদুর রহমান, দক্ষিণ দেশীবাই গ্রামের হামিদুল ইসলাম ও তাঁর ভাই আবদুল হামিদ, গাবরোল গ্রামের আবদুল আজিজ এবং পশ্চিম শিমুলবাড়ি গ্রামের জয়নাল আবেদীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।