পাঁচজনকে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জুয়া খেলার দায়ে গতকাল পাঁচজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও নাহিদ ফারজানা সিদ্দিকী পরিচালিত আদালত তাঁদের জরিমানা করেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কৈট্টা গ্রামের আলী হোসেন (৩৫), গোলড়া গ্রামের হুটু মিয়া (৩৬), আজিজুল হক (৩৮), তালেব হোসেন (৪০) ও সদর উপজেলার চর গোলড়া গ্রামের আবুল হোসেন (৩৫)। সাটুরিয়া থানার এসআই হাসান আলী বলেন, জরিমানার ১৮ হাজার টাকা পরিশোধ করায় পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়।