প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার বড়াই গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি ককটেল ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার উত্তর বাড্ডার আবুল কালাম আজাদ, পটুয়াখালী সদর উপজেলার নুরুল হক, রংপুরের তারাগঞ্জ উপজেলার মোতাহার আলী, রুবেল হোসেন ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নওহাটা গ্রামের শংকর সরকার। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।