পাঁচজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন ব্যবসার দায়ে মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের বিচারিক হাকিম মোসাদ্দেক মেহেদী ইমাম এই অর্থদণ্ড করেন। জেলা পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ আবদুল্লাহ আল-মামুন বলেন, বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলাম, আবেদ আলী, আবদুস সামাদ, ফজলুর রহমান মোল্লা ও কাজী জালাল উদ্দিনের দোকান থেকে ১২৮ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এ সময় তাঁদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়।