প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়ে গেছে। গত শনিবার ভোররাতে এ ঘটনা ঘটলেও তা জানাজানি হয়েছে শনিবার সন্ধ্যায়। এলাকার চার ব্যক্তি জানান, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এলাকার কয়েকজন কবরস্থানে গিয়ে ছয়টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। এর মধ্যে পাঁচটি সম্পূর্ণ খোঁড়া ছিল এবং তাতে কোনো কঙ্কাল ছিল না। তবে একটি কবর আংশিক খোঁড়া ছিল, সেখান থেকে কঙ্কালটি খোয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফকির বেলায়েত হোসেন বলেন, যে কঙ্কালগুলো চুরি হয়েছে সেগুলো গত দুই থেকে পাঁচ মাসের মধ্যে কবর দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চক্র রাতে এ ঘটনা ঘটিয়েছে।