পাঁচটি নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে মাছ ধরার অনুমতিপত্র নিয়ে কাঁকড়া ধরার সময় পাঁচটি নৌকা জব্দ করেছেন রেঞ্জ স্পেশাল টিমের সদস্যরা। গতকাল বুধবার সকাল সাতটার দিকে সুন্দরবনে পশুরতলা খাল থেকে কাঁকড়াসহ নৌকাগুলো জব্দ করা হয়। সাতক্ষীরা রেঞ্জ স্পেশাল টিমের টিম লিডার এস জি হুটমায়ূন বলেন, টহল দেওয়ার সময় পশ্চিম সুন্দরবনের পশুরতলা খালে কয়েকজনকে কাঁকড়া ধরতে দেখা যায়। এ সময় স্পেশাল টিমের উপস্থিতি আঁচ পেয়ে জেলেরা দ্রুত সুন্দরবনের মধ্যে সটকে পড়েন। পরে সেখান থেকে পাঁচটি নৌকা জব্দ করা হয়। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা মাকছুদ আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে।