পাঁচটি বসতঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুন্ডা গ্রামের খোনার বাড়িতে গতকাল বুধবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। পরশুরাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে সব ঘর ভস্মীভূত হলে নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ফেনী অফিস