পাঁচটি বোমা মেশিন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাঁচটি ‘বোমা মেশিন’ ও পাথর তোলার কাজে ব্যবহৃত ১০টি নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার আদালত উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন। পরে বোমা মেশিন ও নৌকা খাদে ফেলে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী হাকিম টি এম এ মমিনের নেতৃত্বে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়ার ধরলা নদীর প্রবেশমুখে অভিযান পরিচালনা করা হয়।