পাঁচটি মূর্তি চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের বাইশরশি গ্রামের বিনয় চক্রবর্তীর বাড়ির মন্দির থেকে পাঁচটি মূর্তি, টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতের কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরেরা মন্দিরের গেটের তালা ভেঙে ঢুকে কষ্টিপাথরের একটি, অষ্টধাতুর তিনটি, পিতলের একটি মূর্তি, প্রায় ১০ হাজার টাকা ও সাড়ে সাত ভরি স্বর্ণালংকার চুরি করেছে। মন্দিরের সেবায়েত বিনয় চক্রবর্তী বলেন, শনিবার দিবাগত রাত একটার পর কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিনয় চক্রবর্তী বাদী হয়ে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মো. হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র এ চুরির ঘটনার সঙ্গে জড়িত। চুরির মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’