পাঁচটি সোনার বার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আসা এক যাত্রীর ব্যাগ স্ক্যানিং করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের পাঁচটি সোনার বার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল রোববার এসব বার জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শাহাদাত জামিল বলেন, উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৫৮৩ গ্রাম। এ ঘটনায় যাত্রী নুরুল আজমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুল্ক কর্মকর্তারা জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় শারজা থেকে আসা যাত্রী নুরুল আজমের ব্যাগ স্ক্যানিংয়ের সময় সোনা থাকার বিষয়টি ধরা পড়ে।