পাঁচবিবিতে ২ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে অভিযান চালিয়ে নূর আলম (৩২) নামের এক ব্যক্তির কাছ থেকে সোনার দুটি বার উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সোনার প্রতিটি বারের ওজন এক কেজি। 


বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ২০ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে সীমান্তবর্তী চেঁচড়া গ্রামের ২৮৩ মেইন পিলারের কাছ থেকে নুর আলমকে আটক করে বিজিবি সদস্যরা। তাঁর শরীর তল্লাশি করে এক কেজি ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়। গ্রেপ্তার নুর আলমের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামে।

জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাঁচবিবি থানায় মামলা করে নুর আলমকে গ্রেপ্তার দেখিয়ে থানায় সোপর্দ করা হবে। আর সোনার বার দুটি দিনাজপুর জেলার হিলি হাকিমপুর কাস্টমসে জমা দেওয়া হবে।