পাংশায় প্রতিবেশীর শৌচাগারে গৃহবধূর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার জীবননালা গ্রামে গতকাল বুধবার সকালে প্রতিবেশীর শৌচাগার থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম মাহফুজা খাতুন (২৪)। তিনি উপজেলার জীবননালা গ্রামের তাঁতীপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী। এ ঘটনায় দুপুরে পুলিশ নিহতের আত্মীয় শামীম নামের এক তরুণকে আটক করেছে।
নিহতের স্বামী রমজান আলী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে প্রতিবেশীর পুকুরে মাহফুজা গোসল করতে যান। কিন্তু সন্ধ্যার পর তিনি বাড়িতে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু রাতে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সকালে প্রতিবেশী ইসহাক মাস্টারের বাড়ির বাঁশঝাড়ে একটি শৌচাগারে তাঁর লাশ দেখতে পায় স্থানীয়রা।
পাংশা থানার ওসি আবু শামা ইকবাল হায়াত জানান, ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।