পাংশায় চাঁদা না পেয়ে কৃষককে মারধর, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় গত মঙ্গলবার গভীর রাতে এক কৃষকে মারধর ও গুলি করা হয়েছে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন কৃষকের পরিবারের সদস্যরা।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম সিয়াম উদ্দিন মণ্ডল (৫৫)। তিনি উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে কিয়াম উদ্দিন মণ্ডলের ছেলে। পেশায় কৃষক সিয়াম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিয়াম উদ্দিনের ছেলে মন্টু মণ্ডল বলেন, দুর্বৃত্তরা মুঠোফোনে তাঁর বাবার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি বাইরে থেকে সিয়ামকে ডাকে। দরজা খুলে বের হওয়া মাত্রা তাঁকে মারধর শুরু করে একদল দুর্বৃত্ত। একপর্যায়ে তাঁর পায়ে গুলি করা হয়।