পাইপগান ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টিঅ্যান্ডটি সড়কের মন্টু কবিরাজের (৩৮) বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে দেশে তৈরি একটি পাইপগান, তিনটি গুলি ও একটি কুড়াল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মন্টুকে ভান্ডারিয়া শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মন্টুর স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ রাত সাড়ে ১২টার দিকে শহরের টিঅ্যান্ডটি সড়কে মন্টুর বসতবাড়ির রান্নাঘর থেকে দেশে তৈরি একটি পাইপগান, তিনটি গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মন্টুর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গতকাল বুধবার মন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|