পাউবির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদক
দুদক

নিরাপত্তাপ্রহরী ও পিয়ন নিয়োগের নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, সিডিআরএসবি প্রকল্পের পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন কে এম হুমায়ুন কবির। ওই প্রকল্পের জন্য নিরাপত্তাপ্রহরী ও পিয়ন নিয়োগের অনুমোদন থাকলেও তিনি তা করেননি। অথচ কাগজে-কলমে নিয়োগ হয়েছে বলে প্রতিবেদন দিয়ে তাদের জন্য বরাদ্দ বেতন-ভাতা বাবদ এক বছরে ৭ লাখ ২০ হাজার টাকা নিজে তুলে নেন।

সূত্র জানায়, পাউবোর অন্যতম শীর্ষ এ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে দুদকে।