পাউবোর নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি অবসরোত্তর ছুটিতে আছেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সংস্থার বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আক্তার হোসেনের নেতৃত্বে একটি দল গতকাল বুধবার রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি সর্বশেষ পাউবোর বরগুনা পরিচালন ও সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ছিলেন। মালেকের বিরুদ্ধে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঠিকাদার আবদুল্লাহ আল মারুফের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বরগুনা থানায় ১১ আগস্ট মামলা হয়।