প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে আখমাড়াইয়ে ব্যবহৃত চারটি পাওয়ার ক্রাশার জব্দ করা হয়েছে। গত রোববার বিকেলে নাটোরের লালপুর উপজেলার মানিকহার ও দাইড়পাড়া গ্রামে আকস্মিক অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক নজরুল ইসলাম বলেন, র্যাব-৫-এর সহযোগিতায় এসব অবৈধ যন্ত্র জব্দ করা হয়। এ সময় এক নারীকে আটক করে সংক্ষিপ্ত বিচারে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৫-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মহিদুল হোসেন বলেন, উপজেলার মানিকহার গ্রামের মহিদুল, শরিফুল, আবদুল কুদ্দুস এবং দাইড়পাড়া গ্রামের আব্বাস আলী স্থানীয় চিনিকলে আখ সরবরাহ না করে অবৈধভাবে পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই করছিলেন।