পাকশী রেলওয়ের দুই প্রকৌশলীর কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দপ্তরে দুই প্রকৌশলীর কার্যালয়ে গত মঙ্গলবার রাতে ভাঙচুর করেছে দুর্বৃত্তেরা। এই ঘটনা তদন্তে গতকাল বুধবার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
নৈশ প্রহরীর বরাত দিয়ে পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট গোপাল চন্দ্র মণ্ডল জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-১ আবু জাফর মিঞা ও পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী আরিফুল ইসলামের কার্যালয় কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে। পরে নৈশপ্রহরী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোশারফ হোসেন গতকাল বুধবার বিভাগীয় রেল কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বৈঠক করেন।