পাকস্থলীতে চার হাজার ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকস্থলীতে করে চার হাজার ইয়াবা বড়ি নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় এসেছিলেন এক যুবক। বেসরকারি একটি বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রোববার নামেন তিনি। আচরণ সন্দেহজনক হওয়ায় ধরা পড়েন শুল্ক গোয়েন্দাদের হাতে।
ওই যুবকের নাম ইমাম হোসেন। তাঁর বাড়ি কক্সবাজারের টেকনাফে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাসনিম ফকরুল নামের ওই যাত্রী কক্সবাজার থেকে ঢাকায় আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পাকস্থলীতে ১০০টি করে ৪০টি পলিথিনের প্যাকে বিশেষ কায়দায় মুখ দিয়ে ইয়াবাগুলো ঢোকান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এক্স-রে করা হয়েছে। সেখানে পলিথিনের প্যাকের অস্তিত্ব পাওয়া গেছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেগুলো বের করার চেষ্টা চলছে।