পাকা ধানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল গ্রামের মাঠে কৃষকের পাকা ধানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। শাওইল গ্রামের নিজাম উদ্দীন ও তাঁর ভাই আবদুর রহমান বলেন, কয়েক দিন আগে তাঁরা তাঁদের আড়াই বিঘা জমির স্বর্ণা-৫ জাতের ধান কেটে মাঠে শুকাতে দেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা সব ধান এক জায়গায় জমা করে তাতে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আদমদীঘি থানায় শনিবার লিখিত অভিযোগ করা হয়েছে। আদমদীঘি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।