প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৮০ লাখ ভারতীয় মুদ্রাসহ মোহাম্মদ ইমরান নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুল্ক সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার সময় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইমরান বিমানবন্দরে পৌঁছান। ইমরান গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক কর্মকর্তারা তাঁর লাগেজে মুদ্রার অস্তিত্ব খুঁজে পান। পরে শুল্ক কর্মকর্তারা ওই লাগেজ থেকে ৫০০ এবং এক হাজার নোটের প্রায় ৮০ লাখ ভারতীয় মুদ্রা উদ্ধার করেন।
নিজস্ব প্রতিবেদক