পাকিস্তানি নাগরিক অর্ণব রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডিতে একটি চায়নিজ রেস্তোরাঁর সামনে এক নারী কণ্ঠশিল্পীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক অর্ণব মির্জাকে রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার তাঁকে রিমান্ডে নেওয়া হয়।
ওই নারী বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পাকিস্তানি নাগরিক অর্ণব মূলত প্রতারক। এর আগে তিনি ফেসবুকে ওই কণ্ঠশিল্পীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং কৌশলে তাঁর কাছ থেকে সোনার অনেক গয়না নিয়ে গা-ঢাকা দিয়েছিলেন।