পাকিস্তানি নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার দুপুরে ৯৫ লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানের এক নাগরিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ হারিস (৪০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সানজিদা অনুসুয়া প্রথম আলোকে বলেন, আটক করা রুপিগুলো আসল না কি জাল—তা পরীক্ষা করা দেখা হচ্ছে। হারিসের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।